1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত এর প্রচারণায় গণজোয়ার! - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত এর প্রচারণায় গণজোয়ার!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: তালার মাগুরা ও ইসলামকাটি ইউনিয়নের প্রতিটি বাজারে ও ওয়ার্ডে নির্বাচনী গন সংযোগে প্রধান অতিথি হিসেবে এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ লাঙ্গল প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ব্যাস্ত সময় পার করছেন। তার এই পথসভায় হাজারো জনতার ঢল নেমেছে। তিনি তরুণ প্রজন্মের ভোটার সহ সকল ভোটারদের অধিকার,সুশাসন ও উন্নয়ন প্রতিষ্ঠা সহ মানুষের হয়রানী বন্ধে তার জীবনের শেষ নির্বাচনে তাকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য আহব্বান জানান।
০২ জানুয়ারী মঙ্গলবার বিকালে জালালপুর আটুলিয়া বাজারে গনসংযোগ শেষে মাদরা বাজারে গণসংযোগ ও পথসভা করে মাগুরা পীর সাহেবের কবর জিয়ারত শেষে মাগুরা ইউনিয়নের বালিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে ইসলাকাটি ইউনিয়নের সুজনশাহা বাজার পথসভা শেষে ঘোনা বাজারে পথসভা করে মোহনা বাজারে পথসভা ও গণসংযোগ করা সহ ইউনিয়নের বিভিন্ন বাজার গুলোতে গনসংযোগ করেন।
বালিয়া বাজারে পথসভায় ইউনিয়ন মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব,ডা: আবুল বাশার,খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোল্লা নুরুল ইসলাম, মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গোলদার,সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা, মো: ইসলাম,উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল জব্বার কাগজী,খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান, প্রমুখ। অপরদিকে ইসলামকাটি ইউনিয়েনের পৃথক পথসভায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম শেখের সভাপতিত্বে উপরক্ত বিশেষ অতিথিদ্বয় সাথে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান, ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: ইমরান হোসেন বাবু সহ উপজেলা জাতীয় পার্টি ও মাগুরা ইউনিয়ন এবং ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর জীবনের শেষ নির্বাচনে ভোটাদের সমর্থন দাবি করায় সাধারণ মানুষের মধ্য গণজোয়ার ও জনতার উচ্ছাসের সৃষ্টি হয়েছে। তিনি নির্বাচিত হলে সুশাসন,উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার ফিরে পাবেন তালা-কলারোয়াবাসী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd