1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার পুষ্পকাটিতে যৌতুকের দাবিতে আরিফা খাতুন (২৮) নামের এক গৃহবধুকে মারপিট সহ শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধু ও এক সন্তানের জননী আরিফা খাতুন সদর উপজেলার আলিপুর তালবাড়িয়া গ্রামের আব্দুল আলিমের মেয়ে।
রোববার (৩ ডিসেম্বর) স্বামী আব্দুল হালিম, শ্বশুর আব্দুর রকিব সরদার ও শাশুড়ি হালিমা খাতুনের বিরুদ্ধে তিনি দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভিকটিম গৃহবধুর বাবা আব্দুল আলিম জানান, ২০১৪ সালে পারিবারিকভাবে পুষ্পকাটির ইউপি সদস্য গোলাম রব্বানীর সহোদর ভাই আব্দুর রকিব সরদারের ছেলে আব্দুল হালিমের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে জামাতা আব্দুল হালিম, শ্বশুর আব্দুর রকিব সরদার ও শাশুড়ি হালিমা খাতুন যৌতুকের দাবিতে তার মেয়ে আরিফার ওপর শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে ইতোপূর্বে তিনি জামাতাকে নগদ দু’লক্ষ টাকা সহ যৌতুক হিসাবে নানা উপঢৌকন দিতে বাধ্য হয়েছেন। তবুও তার মেয়ের ওপর নির্যাতন বন্ধ করেনি জামাতাসহ শ্বশুর বাড়ির লোকজন। সম্প্রতি তারা আবারও আরিফা খাতুন ও তার পরিবারের কাছে মোটা অংকের টাকা যৌতুক দাবি করে আসছিলেন। তাতে আরিফার পরিবার অস্বীকৃতি জানালে ২২ নভেম্বর রাতে আরিফা খাতুনকে বেধড়ক মারপিট করে তারা। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে আরিফার বাবা আব্দুল আলিম তাদের বাড়িতে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় মেয়ে আরিফার জামাতা সহ শ্বশুর ও শ্বাশুড়ির শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, ভিকটিম গৃহবধুর দায়েরকৃত অভিযোগটি পুলিশ তদন্ত করছে। তদন্ত পরবর্তী নারী ও শিশু নির্যাতন দমন আইনানুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd