1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা-০৩ আসনে আবারও নৌকা’র মাঝি ডা. রুহুল হক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা-০৩ আসনে আবারও নৌকা’র মাঝি ডা. রুহুল হক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার-০৩ (দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত হয়েছেন দলটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান এমপি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা-০৩ আসনে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিসহ সারাদেশের ৩’শ টি আসনে বাংলাদশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্র্রী ওবায়দুল কাদের এমপি। এদিকে ডা. রুহুল হক এমপি’র দলীয় মনোনয়ন প্রাপ্তির খবরে মুহুর্তেই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এ আসনের তিনটি উপজেলার ২০টি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ।
দেবহাটার গাজীরহাট ও পারুলিয়া সহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। তবে নির্বাচনী আচরণবিধি’র কারনে বড় পরিসরে আনন্দ মিছিল না করে পৃথক পৃথক স্থানে ¯েøাগান দিয়ে উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। এসময় নৌকার মাঝি ডা. রুহুল হক এমপিকে স্বাগত জানানোর পাশাপাশি নেতাকর্মীদের ¯েøাগানে ফুটে ওঠে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা।
মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে আমাকে আবারও নৌকার মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আমার নির্বাচনী এলাকার মানুষ বিগত সময়ের মতো আবারও আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিবেন।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd