1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় নাশকতার চেষ্টাকালে শিবিরকর্মী গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় নাশকতার চেষ্টাকালে শিবিরকর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় নাশকতার চেষ্টাকালে আশিকুজ্জামান (২৮) নামের এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জামায়াত অধ্যুষিত এলাকা নাংলা ঘোনাপাড়া গ্রামের জমাত আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আশিকুজ্জামান সক্রিয় শিবিরকর্মী এবং তার বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর উপজেলার বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বিএনপি ও জামায়াত-শিবিরের। বৃহষ্পতিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা জড়ো বহেরা বাজারে আকর্ষিক ঝটিকা মিছিল বের করে। এসময় তারা সরকার বিরোধী উষ্কানিমুলোক বিভিন্ন ¯েøাগান দেয়ার পাশাপাশি সিএনজি ও মোটরসাইকেল ভাংচুর এবং গণপরিবহনে আগুন দেয়ার চেষ্টা করে। সেসময় তিনিসহ সেখানে উপস্থিত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ওই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া দিয়ে শিবিরকর্মী আশিকুজ্জামানকে আটক করেন এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান তিনি।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত শিবিরকর্মী আশিকুজ্জামানের বিরুদ্ধে দেবহাটা থানায় নাশকতা মামলা রয়েছে। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd