1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ঘোনা ইউনিয়ন পরিষদে শতাধিক গাছের চারা প্রদান স্বপনের - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার ঘোনা ইউনিয়ন পরিষদে শতাধিক গাছের চারা প্রদান স্বপনের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সবুজ বনায়ন,সবুজ বেষ্টনী এবং সবুজ সাতক্ষীরা গড়ে তোলার লক্ষে আজ ১২ নভেম্বর ২০২৩ রোজ রবিবার সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপকুলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা । সাতক্ষীরা একটি উপকুলীয় অঞ্চল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সর্বউত্তম চেষ্টা করে চলেছেন  সাতক্ষীরা জেলা শাখার শিল্প ও বাণিজ্য সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য শেখ এজাজ আহমেদ স্বপন । স্কুল,কলেজ,মসজিদ,মাদরাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে । বর্তমানে সাতক্ষীরা জেলার ৭৮ টি ইউনিয়ন পরিষদে গাছের চারা পাঠাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদে শতাধিক গাছের চারা প্রদান করেছেন তিনি। সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা পরিষদের চেয়ারম্যান,সচিব,মেম্বর,গ্রামপুলিশ এবং উপস্থিত এলাকা বাসির জন্য গাছের চারা প্রদান করা হয়। এলাকা বাসির মাঝে গাছের চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের পরিষদের সচিব জনাব আলকাজ আলী,ইউপি সদস্য এবং গ্রামপুলিশের সদস্যরা । গাছ বিতরণ কালে সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদের সচিব জনাব আলকাজ আলী বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ও বর্তমান সময়ে আবহাওয়ার প্রতিকূলতা কাটাতে এবং উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা লক্ষে এজাজ আহমেদ স্বপন ভাই যে উদ্যোগটি নিয়েছেন সেটা একটি মহৎ উদ্যোগ,৪নং ঘোনা ইউনিয়ন বাসির পক্ষ থেকে তাকে সাধুবাদ জানায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd