1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার নওয়াপাড়ায় তিনটি ওয়ার্ড যুবলীগের সম্মেলন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার নওয়াপাড়ায় তিনটি ওয়ার্ড যুবলীগের সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ টায় গাজীরহাট বাজারে অনুষ্ঠিত ১, ২ ও ৩ নং ওয়ার্ড শাখার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।
নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক আব্দুল হামিদ ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ। আর সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম।
সম্মেলনে নওয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে লিটন হাওলাদারকে সভাপতি, রায়হান শিকারীকে সাধারণ সম্পাদক, শেখ খায়রুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, ২ নং ওয়ার্ডে মিজানুর রহমানকে সভাপতি, আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক, ফজর আলীকে সাংগঠনিক সম্পাদক এবং ৩ নং ওয়ার্ডে হাফিজুল ইসলামকে সভাপতি, বাবুল সরদারকে সাধারণ সম্পাদক ও ইব্রাহিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd