1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাংবাড়িয়া স্কুলের ভবন নির্মাণের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাংবাড়িয়া স্কুলের ভবন নির্মাণের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার সাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নতুন ভবন নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, এলজিইডি’র সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার মো. সাইফ সহ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করে আসছিলেন শিক্ষকরা। বিষয়টি উদ্বেগের হওয়ায় এবছর বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সেমোতাবেক সম্প্রতি পুরাতন জরাজীর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd