1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় পেঁয়াজ-রসুনের দাম বেড়েছে প্রতি কেজি ৩০ টাকা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় পেঁয়াজ-রসুনের দাম বেড়েছে প্রতি কেজি ৩০ টাকা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার পাইকারি মসলা বাজারে তিনদিনের ব্যবধানে পেঁয়াজ-রসুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৩০ টাকা। গতকাল সাতক্ষীরা জেলা শহরের বৃহৎ বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি আড়ত ও বিপণন প্রতিষ্ঠান ঘুরে এ তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
সুলতানপুর বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা রুহুল কুদ্দুস বলেন, ‘তিনদিন আগেও যে রসুন কিনেছি ১৮০ টাকা দরে, এখন তা কিনতে হচ্ছে ২১০ টাকায়। একই অবস্থা পেঁয়াজেরও। ৭০-৭৫ টাকার পেঁয়াজ এখন কিনতে হচ্ছে কেজিপ্রতি ১০৫ টাকায়।’ শুধু পেঁয়াজ-রসুনই নয়, সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া বলে জানান তিনি। বড় বাজারের পাইকারি মসলাবিক্রেতা ও আড়তদার প্রতিষ্ঠান মেসার্স আবির ভাণ্ডারের স্বত্বাধিকারী মো. আব্দুল আজিজ জানান, হঠাৎ ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৯৪-৯৫ টাকা পর্যন্ত। তাছাড়া চাহিদার তুলনায় বাজারে পণ্যটির সরবরাহও কম। এ কারণে গত তিন-চারদিনের ব্যবধানে পেঁয়াজের দাম ২৫-৩০ টাকা বেড়েছে। একই অবস্থা রসুনের বাজারেও। তিনি বলেন, ‘পাইকারিতে কেজিপ্রতি ২০-২২ টাকা করে দাম বেড়েছে রসুনের। ১৭৫-১৮০ টাকার রসুন গতকাল পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছে ১৯০-২০০ টাকা দরে।’
এ বিষয়ে সাতক্ষীরা কৃষি বিপণন কাজে জড়িত এক কর্মকর্তা বলেন, ‘আমদানি মূল্য বেড়ে যাওয়ায় মূলত পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে। তবে কোনো ব্যবসায়ী যাতে করে অতিরিক্ত মুনাফা না নিতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।’ বাজার নিয়ন্ত্রণে তারা মাঝে মধ্যে মোবাইল কোর্টও পরিচালনা করছেন বলে জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd