1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় এনসিসি ব্যাংকের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপহার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় এনসিসি ব্যাংকের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপহার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: “প্রতি ইঞ্চি জমি হলে আবাদি, বৃদ্ধি পাবে দেশের সমৃদ্ধি, চাষি আর চষা মাটি, এ দুয়ে হয় দেশ খাঁটি ” এই প্রতিপাদ্যে দেবহাটায় এনসিসি ব্যাংক পারুলিয়া শাখার আয়োজনে বিশেষ সিএসআরের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার ৩ নভেম্বর, ২৩ ইং বিকাল ৪টায় এনসিসি ব্যাংক কার্য্যালয় চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মনিরুল আলম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি উদ্যোক্তা ও ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক দেবহাটা টাউনশ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এম.এ কাশেম। এনসিসি ব্যাংক পারুলিয়া শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যানেজার জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের প্রধান কার্য্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শহিদুল ইসলাম । অনুষ্ঠানে উপজেলার ৩শত জন কৃষকদের মধ্যে ইউরিয়া, এমওপি ও ডিএপি সার, জিপ সাম, জিংক, কোটান কীটনাশক, এমিস্টোন ছত্রাকনাশক, লবনাক্ত সহিষ্ণু হাইব্রিড ধানের বীজসহ বিভিন্ন কৃষি উপকরন বিতরন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd