1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) দিবসটি ঘিরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এসব কর্মসূচির আয়োজন হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী বিআরডিবি অফিসার সোহরাব হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সাঈদ প্রমুখ। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান। আলোচনা অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd