1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ আলম নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ আলম নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

শেখ সোহেল হুসাইন তপু ডুমুরিয়া খুলনা: খুলনা জেলার ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহআলম (৫৮) নিহত হয়েছেন এ ঘটনায় চালক জুয়েল মিয়া গুরুতর আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ে টার্নিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চুকনগর থেকে মোটরসাইকেল যোগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম ও বটিয়াঘাটা এলাকার জুয়েল মিয়া খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) যাত্রীবাহী ইমাদ পরিবহন মোটরসাইকেলটিকে সাজোরে ধাক্কা দেয়। প্রচন্ড আঘাতে মোটরসাইকেলটি ভেঙে চুরে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী শাহ-আলম ও চালক জুয়েল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙে ফেটে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানা কর্তব্যরত এসআই পারভেজ মুন্সী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক বাসটির পিছু নিয়ে আটক করতে সক্ষম হই। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, মুর্মূর্ষ অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর পুলিশ সদস্য শাহ আলমের মৃত্যু হয়। আহত জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd