1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার গাছের চারা বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার গাছের চারা বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা । সাতক্ষীরা একটি উপকূলী অঞ্চল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সর্বউত্তম চেষ্টা করে চলেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য শেখ এজাজ আহমেদ স্বপন। হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার সার্বিক ব্যবস্থপনায় বর্তমানে সাতক্ষীরা জেলার ৭৮ টি ইউনিয়ন পরিষদে গাছের চারা পাঠাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার ৭২ নং তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য শেখ এজাজ আহমেদ স্বপন। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি লাবসা ইউপি সদস্য ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক নাজমা খাতুন, সহকারি শিক্ষক সুফিয়া বুলবুল, রেহানা বুলবুল, মনিরা পারভীন, আমেনা খাতুন, শরিফা খাতুন, নার্গিস নাহার, অর্চনা মন্ডল, অনিন্দিতা প্রমুখ। এসময় বিদ্যালয়ের ২১৯ জন শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যায়লয় প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।
গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালমা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন ভাই সাতক্ষীরা জেলার ৭৮ টি ইউনিয়ন ও শতশত স্কুলে হাজার হাজার গাছের চারা বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সবুজ বনায়ণ সৃষ্টিতে তিনি যে মহৎ উদ্যোগ হাতে নিয়ে বাস্তবায়ন করছেন এর জন্যতোর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজকে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে-মেয়েরা হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার গাছের চারা পেয়ে অত্যন্ত খুশি ও উচ্চশিত। এ কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিশুরা বৃক্ষ রোপনে উদ্বুর্দ্ধ হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd