1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বহেরা এ.টি ও কুলিয়া গার্লস হাইস্কুলের শূণ্য তিন পদে নিয়োগ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বহেরা এ.টি ও কুলিয়া গার্লস হাইস্কুলের শূণ্য তিন পদে নিয়োগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয় ও কুলিয়া ইউনিয়ন গার্লস হাইস্কুলের শূণ্য তিনটি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। পদগুলো হলো বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক এবং কুলিয়া ইউনিয়ন গার্লস হাইস্কুলের নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা অফিসের সমন্বয়ে গঠিত নিয়োগ বোর্ডের উপস্থিতিতে অফিস সহায়ক পদে ৩জন আবেদনকারী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পদ দুটিতে ৫জন করে আবেদনকারী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
নিয়োগ পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ এবং ডিজি প্রতিনিধি হিসেবে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল মান্নান নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন। এছাড়া বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয় ও কুলিয়া ইউনিয়ন গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক ও ক্রীড়া ধারাভাষ্যকর সঞ্জয় কুমার সহ বিদ্যালয় দুটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd