1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছার রাড়ুলীতে অসহায় দুই প্রতিবন্ধীর পাশে আবার ও চেয়ারম্যান তুহিন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছার রাড়ুলীতে অসহায় দুই প্রতিবন্ধীর পাশে আবার ও চেয়ারম্যান তুহিন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় রাত দিন এক প্রান্ত হতে অন্য পান্তে একের পর এক মানবতার দৃষ্টান্ত রেখেই চলেছেন টানা ৩বার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। যেখানে মানবতার বিপর্যয় এবং জন দূর্ভোগ সেখানেই তার সরব উপস্থিতি। ইতিমধ্যে তিনি প্রতিবন্ধীদের কাছে একমাত্র অবিভাবক হিসেবে সমাদৃত হয়েছেন। মানবিক কাজ,সমাজ উন্নয়নসহ করোনাকালীন সময় ত্রাণ বিতরণ, সিলেটের বানভাষীদের মাঝে খাদ্য সামগ্রী ও নগত অর্থ বিতরণ, পাইকগাছায় সর্ব প্রথম অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠা এবং বিভিন্ন কাজে নিরলস পরিশ্রম করে তিনি শুধু উপজেলা নয় জেলা ব্যাপি মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। আর এমন মানবিক কাজের কারনে লস্কর ইউনিয়নের জনগণ ভোট দিয়ে টানা ৩বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে করোনাকালীল সময় ত্রাণ বিতরণে করতে যেয়ে জানতে পারেন পার্শ্ববর্তী কাঠিপাড়া গ্রামের পিতা-দেবাশীষ দাশের দুটি প্রতিবন্ধী সন্তান রয়েছে তাৎক্ষণিক তিনি প্রতিবন্ধীদের বাড়িতে উপস্থিত হন। জানতে পারেন পিতা দেবাশীষ দাশ প্রতিবন্ধী দুই ছেলেকে দেখভাল করেন না। মাতা- মনজু দাশ খুব কষ্টে প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে। প্রতিবন্ধীদের আশ্রয়স্থল থাকলেও নেই কোন ছাওনি যার কারনে রোদ বৃষ্টি কুয়াশায় দূর্বিষহ জীবন যাপন করছে। গ্রামের প্রতিটা বাড়িতে বিদ্যুৎ থাকলেও তাদের বাড়িতে বিদ্যুতের কোন ব্যবস্থা না থাকায় অন্ধকারে দুটি প্রতিবন্ধী সন্তান নিয়ে চরম দুর্ভোগে দিনাতিপাত করতেন মাতা মনজু দাশ। সংসারে অন্য কোন উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় দুই প্রতিবন্ধী সন্তানকে রেখে অন্যের বাড়িতে কাজ করে কোন রকম দিন পার করেন তারা।
মানবতার চেয়ারম্যান তুহিন প্রতিবন্ধীদের দায়িত্ব এবং প্রতিবন্ধীদের পাশে থাকবেন বলে তাৎক্ষণিকভাবে তিনি ঘরের চালের জন্য টিনসহ অনন্য আসবাবপত্র দিয়ে ঘরের চাল মেরামত করে দেন। সাথে দেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। প্রতিমাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ খাদ্য সামগ্রী দেয়া অব্যাহত রেখেছেন তিনি।
বৃহস্পতিবার ১৯/১০২৩ দুপুরে বিদ্যুতের মিটার অনন্য মালামালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্য সামগ্রী নিয়ে দুই প্রতিবন্ধী বাড়িতে আবারো হাজির হন মানবতার ফেরিওয়ালা প্রতিবন্ধীদের একমাত্র আস্থয়স্থল মানবিক লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। চেয়ারম্যানের অনুরোধে প্রতিবন্ধীদের ঘর আলোকিত করতে প্রয়োজনীয় মিটারসহ সকল উপকরণ লাগিয়ে ঘর আলোকিত করেন পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদারসহ অন্যান্য কর্মকর্তা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা প্রশান্ত মন্ডল, দিনার সানাসহ স্থানীয় গণ্য ব্যক্তিবর্গ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd