1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শেখ রাসেল দিবস উপলক্ষে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বৃক্ষরোণ কর্মসূচি পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শেখ রাসেল দিবস উপলক্ষে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বৃক্ষরোণ কর্মসূচি পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বৃক্ষরোণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার সার্বিক ব্যবস্থ্যপনায় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বৃক্ষরোণ কর্মসূচি পালিত হয়। ১৮-ই অক্টোবর ২০২৩ রোজ বুধবার সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মিলিয়ে ৪৫০ টি গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আরিফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)। শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শেখ এজাজ আহমেদ স্বপন,( বাংলাদেশ আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা শাখার শিল্প ও বাণিজ্য সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য )।এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেসমিন জাহান,উপাধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক, সহকারি শিক্ষক রাসের মাহমুদ,জনাব মৌসুমী খাতুন,জনাব উজ্জল কুমার,জনাব পলাশ কুমার, জনাব ভারতী রাণী,মো: মামুন হাসান,জনাব শরিফুল ইসলাম,জনাব তপন কুমার,জনাব মোসলেম আলী,জনাব জামান হোসেন,জনাব অভিজিত বাছাড়, জনাব কামরুল ইসলাম,জনাব আশরাফুল ইসলাম,জনাব রমেশ চন্দ্র,জনাব আক্তারুল ইসলাম,জনাব মোস্তাফিজুর রহমান,জনাব গোপাল শীল,জনাব কামরুল হাসান, জনাব শফিউদ্দিন,সহ কর্মচারি বৃন্দ। শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান অতিথি জনাব কাজী আরিফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন,সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আগামীর পৃথিবী সবুজ ও সুন্দর করতে গাছ রোপণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য পেশ করেন।
অনুষ্ঠানে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd