1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার দাদপুরে জমি নিয়ে মারপিটের ঘটনায় মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার দাদপুরে জমি নিয়ে মারপিটের ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার দাদপুরে জমি নিয়ে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) উপজেলার দাদপুর গ্রামের খোদাবক্স সরদারের ছেলে আনারুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি (নং-০৯) দায়ের করেন। মামলায় প্রতিপক্ষের ১০/১২ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
মামলার বাদী আনারুল ইসলাম বলেন, সদর ইউনিয়নের দাদপুর মৌজায় ৪২৬ ও ৪২৭ দাগে তাদের পূর্বপুরুষের ৪৯ শতক জমি তিনিসহ অন্যান্য শরীকরা দীর্ঘদিন ভোগদখল করছেন। জমিটি ভুলবশত সরকারের ভিপি সম্পত্তির অর্ন্তভূক্ত করে খাস ঘোষনা হলে আইনী প্রতিকার পেতে মিস আপীল ০৩/২০২১ (দেবহাটা) মামলায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের ০৯/০১/২২ তারিখের রায়ের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আদালতে মিস আপীল ৬৬/২০২৩ মামলা দায়ের করেন। গত ১৩ আগষ্ট মামলাটি আমলে নিয়ে এলসিআর নথি তলবসহ দুপক্ষকে শুনানীতে হাজির হতে নোটিশ জারির নির্দেশ দেয় আদালত। মামলাটি বর্তমানে চলমান থাকা স্বত্তে¡ও স্থানীয় হাজের গাজীর ছেলে জয়নাল গাজী ও তার ভাতিজা নূর ইসলাম প্রশাসনকে ভুল তথ্যদিয়ে আনারুল গংয়ের বসবাসরত জমিটি ডিসিআর গ্রহণ করে।
আনারুল আরও জানায়, ডিসিআর গ্রহণের পর সেখান থেকে তার পরিবারকে উচ্ছেদ করে ওই জমিটি জোরপূর্বক দখলে নেয়ার হুমকি দিয়ে আসছিল জয়নাল ও নূর ইসলাম। শুক্রবার বেলা ১১টার দিকে অতর্কিত ২০/২৫ জন ভাড়াটে লোকজন নিয়ে জয়নাল ও নূর ইসলাম তাদের বসতবাড়িতে হামলা করে। একপর্যায়ে তাদেরকে মারপিট করে জমিটি জবরদখল করে নেয় হামলাকারীরা। তাদের মারপিটে আনারুল ও তার বৃদ্ধ মা জাহানারা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় শনিবার সকালে তিনি বাদী হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেছেন।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মারপিটের ঘটনায় থানায় মামলা রূজু হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd