1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৪তলা নব-নির্মিত ভবনের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৪তলা নব-নির্মিত ভবনের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

মোমিন সাতক্ষীরা: বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সদরের আগরদাঁড়ী ইউনিয়নের বকচরা বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সভাপতি এডভোকেট এসএম হাসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মাদ্রাসার নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সাধারণ জনগণের দল। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথাউঁচু করে দাঁড়িয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে সব শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পেয়ে এই মাদ্রাসার সুনাম বয়ে এনেছে বিশেষ করে মেয়েরা। তোমরা পড়া-শোনা বন্ধ করবেনা। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।” উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী কমিটির সদস্য এস এম শওকত হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বকচরা আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. রমজান আলী, নির্মাণ কাজের ঠিকাদার মো. ইকবাল জমাদ্দার প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র নির্মাণে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (টিএমইডি) বাস্তবায়নে মাদ্রাসা নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বকচরা এ আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভিতবিশিষ্ট ৪তলা নব-নির্মিত একাডেমিক ভবনের করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সৈনিক মো. রবিউল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd