1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বেনাপোল সীমান্তে কোটি টাকাসহ আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বেনাপোল সীমান্তে কোটি টাকাসহ আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৫২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বুধবার (১১ অক্টোবর) বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমেরিকান ডলার, রুপি ও টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে। উদ্ধারকৃত টাকার মধ্যে রয়েছে, ৯০ হাজার আমেরিকান ডলার, ১ হাজার ৬১০ ভারতীয় রুপি ও ৩২ হাজার ৪৮০ বাংলাদেশি টাকা।
বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে ভারত থেকে আসা একজন পাসপোর্ট যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় বেনাপোল চেকপোস্ট এলাকায় তাকে আটক করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে ব্লিন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৯৯ লাখ ৫ হাজার চারশ’ টাকা। এরপর তার লাগেজ ও ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১ হাজার ৬১০ রুপি ও বাংলাদেশি নগদ ৩২ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়। আটক মানিক মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিদেশে অর্থ পাচারকারী বলে স্বীকার করেন। তিনি বলেন, ইউএস ডলার ও রুপি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে তিনি বহন করছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd