1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: ক্রেতাদের জ্বালানি তেল (পেট্রেল,অকটেন, ডিজেল) পরিমাণে কম দেয়ায় খুলনার পাইকগাছা পৌরসভার দুই ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩অক্টোবর) দুপুরে পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন। এসময় পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে জ্বালানি তেলের পরিমাপক যন্ত্রে কারচুপি করে গ্রাহকদের তেল পরিমাণে কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। এতে আসিফ ফিলিং স্টেশন ৮০ হাজার টাকা ও জয় মা এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্হিত ছিলেন,খুলনা বিএসটিআই পরিদর্শক মো: রাকিব ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd