1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সদরের ফিংড়ীতে ধর্ষন মামলার আসামী রফিকুল গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সদরের ফিংড়ীতে ধর্ষন মামলার আসামী রফিকুল গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

জিয়াউর রহমান ফিংড়ী: সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ ফিংড়ীর মৃত এরফান নায়েবের পুত্র রফিকুল ইসলাম(৪৫) ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে। সরেজমিনে জানা যায়- মোঃ রশিদ ঢালীর স্ত্রী মোছাঃ রাফিজা খাতুন(২৮) একই পাড়ার রফিকুল ইসলামের বাড়ীতে ঘর গৃহস্থালির ( ঝিয়ের) কাজ করতো। লম্পট রফিকুল প্রায়শই রাফিজা কে কুপ্রভাব দিয়ে আসছিল। রাফিজা রফিকুলের কুপ্রভাবে রাজি না হওয়ায় ১৫ সেপ্টেম্বর রফিকুলের নিজ বাড়ীতে রাফিজার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনা জানাজানি করলে জানে মেরে ফেলারও হুমকি দেয়। কিন্তু পাপ কখনো চাপা থাকেনা। এক কান থেকে আরেক কান অতঃপর সমগ্র গ্রাম জানাজানি হলে ২১ সেপ্টেম্বরে ধর্ষক রফিকুল ও তার স্ত্রী নাজমিন সুলতানা এবং তার ভাই সাইদুল ইসলাম(৪২) দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অসহায় রশিদ ঢালীর বাড়ীতে প্রবেশ করে রশিদ ঢালী ও তার স্ত্রী রাফিজা কে বেদম মারপিট করে। থানাসূত্রে জানা যায়- বাদী মোছাঃ রাফিজা খাতুন২৮) রফিকুল ইসলাম (৪৫)এর নামে ৯(১)নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত)২০২০ তৎসহ ১৪৩/৪৪৮/৩২৩/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬ ধারায় মামলা করেন মামলা নং ৫১৩২/১(৩) তাং ২৬/০৯/২৩ এবং আসামী ধর্ষক রফিকুল গ্রেফতার হয়েছে। এদিকে লম্পট রফিকুল গ্রেফতার হওয়াতে দক্ষিণ ফিংড়ীর মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন। তার নামে এ ধরনের কূ- কৃত্বির অনেক প্রমাণ রয়েছে। প্রভাবশালী ও বিত্তবান হওয়াতে নারী মুখ খুলেনা। সে জামায়াতের একনিষ্ঠ কর্মী এবং নাশকতা মামলার আসামী। এহেন লম্পট, ধর্ষক পরনারী লোভী ও দাঙ্গাবাজ রফিকুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সচেতন ফিংড়ীবাসী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd