1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে: সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে: সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে শিক্ষর্থীরা সুন্দর ভবিষ্যৎ গড়তে পরে। সরকার খেলাধুলার দিকে নজর দেওয়ার ফলে ক্রীড়াক্ষেত্রে দেশ আজ বিশ্বের কাছে পরিচিতি অর্জন করেছে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ (শনিবার) বিকালে জিলা স্কুলের অডিটোরিয়ামে খুলনা অঞ্চলের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক খোঃ রুহুল আমীন এতে সভাপতিত্ব করেন। এসময় জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
মেয়র আরও বলেন, দেশের মেয়েরা আজ কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। ক্রীড়াক্ষেত্রেও তারা আজ দেশ-বিদেশে সুনাম অর্জন করছে। শুধু লেখাপড়া নয় ছাত্রছাত্রীদের নিয়মিত সকল খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহবান জানান সিটি মেয়র ।
পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd