1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, জেলা কার্যালয়ের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, জেলা কার্যালয়ের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রতিবন্ধী শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুণা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ তাদের মাঝেও লুকিয়ে আছে অপার সম্ভাবনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে। প্রতিবন্ধীদের মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা। একটু সহযোগিতা পেলেই সেই প্রতিভা বিকশিত হতে পারে। তারাও দেশের জন্য বয়ে আনতে পারে গৌরবময় সাফল্য।
সাতক্ষীরা শহরের ইটাগাছায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘সে জীবন রেখে কোন লাভ নাই, যে জীবন নি:শ্বাসের সাথে হারিয়ে যায়, এমন কিছু করতে চাই, মরেও অন্যের মাঝে নিজেকে খুঁজে পাই।’ এমনই প্রত্যয়দীপ্ত ¯েøাগানে সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের কল্যাণে এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। অতীতে কোন সরকার এভাবে প্রতিবন্ধীদের জন্য উল্লেখ করার মতো কাজ করেনি। সরকার প্রতিভার পতন রোধে ব্যাপক কাজ করছে।
বরেণ্য ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সমাজ সেবক ও ব্যবসায়ী মো. আইয়ুব হোসেন, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম, শেখ কামরুজ্জামান, তানজিলা বেগম প্রমুখ। এসময় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিগণ কেক কেটে সকলকে শুভ কামনা জানিয়ে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, জেলা কার্যালয়ের উদ্বোধন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd