1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর জেলা পর্যায়ের খেলার উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর জেলা পর্যায়ের খেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জেলা পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য সাথে বীর মুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবি । প্রধান অতিথির বক্তব্য এমপি রবি বলেন, “প্রাথমিক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট’র আয়োজন করায় কোমলমতি ছেলে মেয়েরা খেলছে এবং এধরনের খেলা থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরী হচ্ছে। বাংলাদেশ এমন জায়গায় পৌছেছে আমাদের সকলের গর্ব করা উচিত, আমাদের সবার আনন্দ করা উচিত। আমাদের ছেলেদের টিম, মেয়েদের টিম ভালো খেলছে। আমরা সার্ফ গেমস্, এশিয়ান গেমস্ খেলছি। অলিম্পিক গেমস্ এ জয়লাভ করছে আমাদের খেলোয়াড়রা। এই সব খেলোয়াড়দের উৎসাহ দিলে তারা আরো ভালো খেলবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার মো. সজীব খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা ফুটবল রেফারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, দৈনিক সাতক্ষীরা সংবাদ সম্পাদক শাহ আলম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শিমুন শামস, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী কামরুজ্জামান প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেয় শ্যামনগর খাগড়াদানা সরকারি প্রথমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধনী খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ইসমাইল হোসেন, সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন মোখলেছুর রহমান ও আবুল আলাম ফরহাদ। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd