1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শেখ হাসিনা বিশ্ব নেতা, সারা বিশ্বে তাঁর প্রশংসা: স্বরাষ্ট্রমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শেখ হাসিনা বিশ্ব নেতা, সারা বিশ্বে তাঁর প্রশংসা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন। শেখ হাসিনা বিশ্ব নেতা, সারা বিশ্বে তাঁর প্রশংসা। আমাদের দেশকে তিনি কোন জায়গা থেকে কোথায় নিয়ে এসেছেন। আমাদের দেশ আজ চালে স্বয়ংসম্পূর্ণ। ফলে অনেক ক্রাইসিস আমরা মোকাবিলা করতে পারি। বঙ্গবন্ধুর আমলে জাহাজ ঘুরিয়ে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। আজ আমরা সব দিকে স্বয়ংসম্পূর্ণ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের আহ্বানে ও সভাপতিত্বে ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ বটমলেস বাস্কেট। আজ সে দেশের প্রেসিডেন্ট বলেন, যদি উন্নত হতে চাও বাংলাদেশকে অনুসরণ করো।তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়বেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবো। আমার গর্ব হয়, এই প্রজন্ম নিয়ে। স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে আমাদের নতুন প্রজন্ম।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ সব সময় আওয়ামী লীগকে ভালোবাসে। শামীম ওসমানের পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাঁর সন্তানরা আজ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, সামনে নির্বাচন। এ নারায়ণগঞ্জে পাঁচজন এমপি। সবাই আমার প্রিয় ব্যক্তিত্ব। আজ শামীমের ডাকে আপনারা যেভাবে এসেছেন, এখানে লাখো জনতার ঢল নেমেছে। আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র বা পেশিশক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনতার শক্তিতে বিশ্বাস করে। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চেয়েছিলেন। সেই বাংলাদেশ হারিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে আমরা সেই চেতনার বাংলাদেশ ফিরে পেয়েছি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, সাবমেরিন কেবল দিয়ে তথ্য পাচার হয়ে যাবে। আমাদের ডিজিটাল হওয়ার দরকার নেই। আজ সেই সাবমেরিন কেবলের মাধ্যমে যোগাযোগ উন্নত হয়েছে। এটাই ডিজিটাল বাংলাদেশ। আগে আমরা বিদেশে গেলে বলতো, তোমাদের পরে পাস দেব, অন্যদের আগে দিত। এখন আমরা বিদেশে গেলে মাথা উঁচু করে বলতে পারি, আমরা বাংলাদেশের মানুষ।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd