1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় ১'শ ৫ কেজি ভেজাল মধুসহ আটক-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় ১’শ ৫ কেজি ভেজাল মধুসহ আটক-২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনায় ১’শ ৫ কেজি ভেজাল মধুসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। গত সোমবার দুপুরে নগরীর আড়ংঘাটা থানা এলাকার সিটি বাইপাস সড়কের মধু তৈরির কারখানা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভেজাল মধু তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক দুইজন হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মাথুরাপুর এলাকার মোঃ আশরাফুল ইসলাম রিপন (৩৪) ও একই উপজেলার বাদঘাটা এলাকার শেখ শাহরিয়ার মাসুদ (৩৮)।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোঃ নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আড়ংঘাটা থানার সিটি বাইপাস সড়কের আকমানের মোড়ে একটি কারখানায় ভেজাল মধু তৈরি করা হচ্ছে বলে জানতে পারে। এসময় দুপুর পৌনে ৩টার দিকে ওই এলাকার বাইতুস শরিফ জামে মসজিদের পূর্বপাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১০৫ কেজি ভেজাল মধু ও মধু তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মোঃ আশরাফুল ইসলাম রিপন ও শেখ শাহরিয়ার মাসুদ দীর্ঘদিন ধরে ভেজাল মধু উৎপাদন করে আসছিলেন। এসব ভেজাল মধু তৈরির জন্য তারা প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লুকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেয়। এরপর ওই মিশ্রণ ঠাণ্ডা হলে তাতে মধুর ফ্লেভার আনার জন্য সামান্য পরিমাণ মধু মেশানো হয়। এরপর ওই মিশ্রণ বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়।
মহানগর ডিবির প্রধান জানান, আটক মোঃ আশরাফুল ইসলাম রিপনের বিরুদ্ধে একটি সংঘর্ষের মামলা ও একটি মাদকের মামলায় (৭ বছরের সাজাপ্রাপ্ত) রয়েছে। এছাড়াও আটক শেখ শাহরিয়ার মাসুদের বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মহানগর ডিবির প্রধান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd