1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনার কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন শ্রম প্রতিমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনার কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন শ্রম প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আলোকিত মানুষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গড়ে ওঠে। শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য ভাল পরিবেশ প্রয়োজন। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণ করে যাচ্ছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করানো হচ্ছে। তিনি আজ (রবিবার) দুপুরে খুলনার মহেশ^রপাশা কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ও বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে ২৬ হাজার রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন। অসহায় ছেলেমেয়েদের শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদান করা হচ্ছে। উন্নত জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। পদ্মাসেতু নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, নদীর তলদেশে টানেল নির্মাণসহ যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ, যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আঁকন শামছুর রহমান, সমাজ সেবক প্রকৌশলী এস এম সিরাজুল ইসলাম, শেখ দাউদ হায়দার, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আছিফুর রশীদ আছিফ প্রমুখ। কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সম্প্রসারিত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় দুইকোটি ৪০ লাখ টাকা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd