1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আসছে না ভারতীয় গরু, শার্শায় গড়ে উঠেছে ৭ হাজার খামার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আসছে না ভারতীয় গরু, শার্শায় গড়ে উঠেছে ৭ হাজার খামার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ সংবাদটি পড়া হয়েছে

শার্শা প্রতিনিধি: সীমান্ত পথে আসছে না ভারতীয় পশু। যশোরের শার্শা ও বেনাপোলে গড়ে উঠেছে ৭হাজার ছোট বড় পশুর খামার। পশু পালন করে স্বাবলম্বী হচ্ছে অনেক পরিবার। মিটছে পুষ্টি ও মাংসের চাহিদা। ঘুচছে বেকারত্ব। অনেক বেকার যুবক বিদেশ না যেয়ে গরুর খামারে কাজ করে সংসারে ফিরাচ্ছে স্বচ্ছলতা।
দুই বছর আগে সিরাজগঞ্জের সাহাজাদপুর গ্রামের রাকিবুল হোসেন বিদেশ যাওযার জন্য পাসপোর্ট করেন। কিন্ত ৪/৫ লাখ টাকা খরচ করে বিদেশ না যেয়ে কাজ নেন বেনাপোল বড় আচড়া ডেইরী ফার্মে। এই ফার্মের উপার্যনেই পাল্টে যায় ভাগ্যের চাকা। কুরাবনীর ঈদের পরই খামারে পশু পরিচর্যায ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। সাড়ে ৫ হাজার দুগ্ধ পশুর খামার ও প্রায় ২ হাজার মোটাতাজাকরণ খামার গড়ে উঠেছে। খামারীরা হয়েছেন স্বাবলম্বী। দেশী বিদেশী জাতের দুগ্ধ গাভী পালনে লাভবান হচ্ছেন তারা। তৈরী হচ্ছে উদ্যোক্তা গরুর খামারে তাদের পরিবারের ভাগ্য বদলে দিযেছে। দুই থেকে ৬টি গরু দিয়ে খামার শুুরু করেন অনেকে। পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় জমিতে চাষকৃত ঘাস ও খুড়কুট খাইয়ে লাভের মুখ দেখছেন তারা। ১২ বছরের ব্যবধানে দুগ্ধ ও মোটাতাজাকরণ খামারে স্বাবলম্বী খামারীরা। অনেক ডেইরী ফার্ম সেবামুলক হিসাবে এলাকায় দিচ্ছেন দুধ ও মাংসের যোগান। বড়আচড়া এগ্রো ডেইরী ফার্মের ম্যানেজার আসলাম হোসেন ও সফল খামারী আবু তাহের বলেন ২ শতাধিক পশু আছে খামারে। তবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খাস ও খড়কুটা খাইয়ে পালছেন পশু। দুধের দামও কম। ফলে লাভ ও লস মিলিয়ে সেবামুলক প্রতিষ্টান হিসাবে খামার পরিচালনা করছেন তারা। দুগ্ধ খামারীদের বিভিন্ন সময়ে প্রশিক্ষণ পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। উপজলায় পালিত হচেছ লক্ষাধিক পশু। আগামীতে শার্শার খামারে উৎপাদিত দুধ ও মাংশ এলাকার চাহিদা মিটিয়ে বাইরের জেলায় রপ্তানির আশা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল। পশু খাদ্যের দাম হ্রাসে সরকারের সহযোগিতা কামনা করেছেন খামারীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd