1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ৩১টি স্বর্ণের বারসহ আটক-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ৩১টি স্বর্ণের বারসহ আটক-২

তুহিন হোসেন সাতক্ষীরা
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা থেকে: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৭ কেজি ৩৫৮ গ্রাম স্বর্ণসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর ২০২৩) সকাল ৭টার দিকে সাতক্ষীরার বৈকারী সীমান্তের সরদারপাড়া এলাকা থেকে উক্ত স্বর্ণের বার উদ্ধার করা হয়। উক্ত স্বর্ণের দাম ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা। এসময় আটককৃত ব্যক্তিরা হলো সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে মোঃ তুহিন (২০) এবং একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন (২২)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, আজ ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপি এর এলাকাধীন সীমান্ত পিলার ৭/৪৮-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদারপাড়া এলাকার সীমান্ত দিয়ে চোরাকারবালীরা বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় বৈকারী বিওপি‘র নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। সকাল ৭টার দিকে আভিযানিক দলটি উক্ত এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে গমনকালীন সময়ে মোঃ তুহিন এবং মোঃ সজিব হোসেনকে আটক করে। তাদের মোটরসাইকেল তল্লাশী করে ৩১টি স্বর্ণেরবার উদ্ধার করে।
আটককৃতরা স্বর্ণেরবারগুলো কৌশলে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতরে বহন করছিল। মোটরসাইকেলসহ উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করা হয়েছে। আটক আসামীদেরকে সাতক্ষীরা থানায় সোপর্দ করে স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd