1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার, গাঁজা উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, সাজাপ্রাপ্ত ৫ জনসহ ৯ জনতে গ্রেপ্তার করা হয়েছে। গাঁজাসহ গ্রেপ্তারকৃতের নাম মোঃ আসাদুল ইসলাম (২৭)। সে আশাশুনির কাদাকাটি গ্রামের -মোঃ শওকত হোসেনের ছেলে। সাতক্ষীরা সদর থানা পুলিশের সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বুধবার রাত পৌনে ১১টার দিকে কদমতলা ব্রীজের উপর হতে আসামী মোঃ আসাদুল ইসলাম (২৭) কে আটক করা হয়। এসময় আসামীর হেফাজত হতে পাঁচশত গ্রাম মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ১৫ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এছাড়াও থানা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা হতে সাজাপ্রাপ্ত ৫ জন আসামীসহ ওয়ারেন্টভুক্ত মোট ৯ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে ও অন্যান্য আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd