1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চাকরি করেন অন্য উপজেলায় সরকারি কোয়াটার দখল করে বসবাস পাইকগাছায় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

চাকরি করেন অন্য উপজেলায় সরকারি কোয়াটার দখল করে বসবাস পাইকগাছায়

কাজী সোহাগ পাইকগাছা
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৮২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: অন্য উপজেলায় বদলি হওয়ার পরেও পাইকগাছায় এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে সরকারী কোয়াটার দখল করে বসবাস করার অভিযোগ পাওয়া গেছে। শুধু দখল নয় তিনি ডাক্তার না হয়েও ডাক্তারের সাইনবোর্ড টানিয়ে রোগী দেখছেন নিয়মিত।
জানা গেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন কর্মরত থাকা কালীন সময়ে একাধিক রোগী ও রোগীর স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ,রোগীদের মারপিট। ইতিপূর্বে পাইকগাছার ৪ সাংবাদিকদের লাঞ্চিত ও মারপিট এবং তাদের নামে মিথ্যা মামলাও করেন তিনি। বারবার সংবাদের শিরোনাম হওয়ায় কর্তৃপক্ষ তাকে গত ৬ আগষ্ট কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করে। সেখানে যোগদান করলেও তিনি পূর্বের কর্মস্থলের কোয়াটার না ছেড়ে দখল করে স্বপরিবারে বসবাস করছে। বসবাসের পাশাপাশি নিয়মিত চেম্বার খুলে রোগীও দেখছেন।
সোমবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় কপিলমুনি ইউপির সিলেমানপুর গ্ৰামের দুর্ঘটনায় আহত প্রতিবন্ধী মইন বিশ্বাস (১৩) কে চিকিৎসা দেওয়ার জন্য আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় দাদা আফসার বিশ্বাস। এসময় আহত শিশুকে দ্রুত চিকিৎসা দিতে বলার অপরাধে তার দাদাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করেন বলে জানান শিশুটির দাদা আফসার বিশ্বাস। এসময় সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মামুনের এহেন কর্মকাণ্ডে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।
উল্লেখ্য: গত ২০ জুলাই পাইকগাছা উপজেলা হাসপাতালে চিকিৎসার সময় চারজনকে কলম দিয়ে খুঁচিয়ে আহত করার ঘটনায় এক আদেশে বহুল আলোচিত পাইকগাছার কপিলমুনির আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্তের পর কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়। রোগীদের সাথে অসৌজন্যমুল আচারণের ব্যাপারে জানতে আব্দুল্লাহ আল মামুনকে একাধিক বার ফোন করলেও রিসিভ করেননি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সে তো বদলী হয়ে কয়রায় চলে গেছে। গত দিনের ঘটনাটি জানার পর আমি তাকে ফোন করেছিলাম। সে আমার কাছে কোয়াটার ছাড়ার জন্য এক মাসের সময় চেয়েছে। তবে সেখানে সে কোন চিকিৎসা সেবা দিতে পারবেননা।
খুলনা সিভিল সার্জন ডা: সজিবুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। উপজেলা প.প. কর্মকর্তা ডা. নিতিষ চন্দ্র গোলদার ভালো বলতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd