1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনার কয়রায় হাত-পা মুখ বাঁধা অবস্থায় শিশু উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনার কয়রায় হাত-পা মুখ বাঁধা অবস্থায় শিশু উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৪৮ সংবাদটি পড়া হয়েছে

কয়রা প্রতিনিধি: খুলনার কয়রায় সাদা কাপড় দিয়ে হাত-পা, মুখ বাধা অচেতন অবস্থায় আরাফাত হোসেন (১২) নামের একটি শিশুকে স্থানীয়রা উদ্ধার করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার ২৭ আগস্ট বিকাল ৫ টায় খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের গড় আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের ট্যাংকির পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের মোঃ আক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আরাফাত হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার এখনো জ্ঞান ফেরেনি।
পুলিশ সূত্রে জানাযায়, গড় আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাথরুমের ট্যাংকির পাশে অচেতন অবস্থায় সাদা কাপড় দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে তাকে স্থানীয়রা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইমদাত হোসেন বলনে, খবর পেয়ে ঘটনা স্থাল পরিদর্শন করেছি। শিশুটির এখনো অচেতন। তবে জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিষয় টি জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd