1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাতক্ষীরায় নারী সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাতক্ষীরায় নারী সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে রোববার (২৭ আগস্ট) সকাল ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১ বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার মন্ডল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম শফিউল আযম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ অনুষ্ঠানে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বক্তারা বক্তব্য প্রদান করেন। এ সময় আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী ফারজানা। শতাধিক নারী এ সমাবেশে অংশগ্রহণ করেন। প্রেসবিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd