1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অকাল মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ, ব্রেনস্ট্রোক ডায়াবেটিসসহ নানা জটিল রোগ: ডা. শেখ শহীদুল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

অকাল মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ, ব্রেনস্ট্রোক ডায়াবেটিসসহ নানা জটিল রোগ: ডা. শেখ শহীদুল্লাহ

কাজী সোহাগ পাইকগাছা
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৮১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বর্তমান প্রেক্ষাপটে অকাল মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ,ব্রেনস্ট্রোক কিডনি ফেইলুরসহ নানা রকম জটিল রোগ।অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে এবং উচ্চরক্তচাপ এই সমস্ত জটিল সমস্যার কারণ। সময় মত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারলে নানা রকম জটিল রোগ থেকে নিজেকে রক্ষা করা যায়। যেকোনো রোগ প্রতিরোধ ও চিকিৎসা করতে হলে আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সে সম্পর্কে নিশ্চিত হতে হবে। আমাদের দেশের শতকরা ১০ থেকে ১৫ ভাগ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত পক্ষান্তরে শতকরা ২৫ ভাগ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।
আমাদের দেশের প্রাপ্তবয়স্কদের একটি বিশাল গ্রুপ আছেন যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন অথচ তারা জানেননা। এর মূল কারণ হলো: নিজের স্বাস্থ্য সম্পর্কে উদাসীনতা ও সচেতনতার অভাব। পরীক্ষা-নিরীক্ষা করতে অর্থব্যয়ের হিসাব। নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা যে আমার এ সমস্ত রোগ হবে না, ইত্যাদি ।
এ সকল বিষয় বিবেচনা করে পাইকগাছা ডায়াবেটিস সমিতির সভাপতি ও খুলনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক পাইকগাছা এবং কয়রা উপজেলায় তিনটি ডায়াবেটিস সেন্টার গড়ে তুলেছেন।
পাশাপাশি তিনি এই সমস্ত স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাপ্তাহিক ফ্রি ফ্রাইডে মেডিকেল চেকআপ সেন্টার গড়ে তুলেছেন বিভিন্ন জায়গায়। এই কর্মসূচির সূত্র ধরে লস্কর ইউনিয়নের বাতিঘর এর উদ্যোগে আসলাম ফার্মেসিতে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ২৫ জন রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস,রক্তচাপ ওজন মেপে দেয়া হচ্ছে। পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ অথবা অধিক ওজনধারী চিহ্নিত করে উক্ত ব্যক্তিদের এ বিষয়ে করণীয় কি তার জন্যে লিফলেট বিতরণ মৌখিক পরামর্শ ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ ২৬ আগস্ট শনিবার লক্ষিখোলা সরকারী প্রাইমারী স্কুলে উক্ত কর্মসূচি উদ্ভোধনী দিনে ১১৭ জন মানুষকে উক্ত সেবা প্রদান করা হয়, যাদের মধ্যে ৩৯জন ডায়াবেটিস ১৭জন রক্তচাপ এবং ২০ জন অধিক ওজনধারী লোক ছিলেন। আশা করি এই কর্মসূচি এলাকার মানুষের স্বাস্থ্য উন্নয়ন ও চিকিৎসা ব্যবস্থায় একটি বিশেষ পরিবর্তন আনবে। প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd