1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার দিনমজুর জামাত আলী বাচতে চাই - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার দিনমজুর জামাত আলী বাচতে চাই

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৪৯ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলার পারুলিয়া গড়িয়াডাঙ্গা গ্রামের মৃত রওশন আলীর ছেলে জামাত আলী গাজী (৬০) একজন দিন মুজুর। তিনি গত ২০ আগস্ট ২৩ ইং তারিখ আনুমানিক বেলা আড়াইটার দিকে অন্যের মৎস্য ঘেরে দিন মজুরের কাজ শেষে প্রধান সড়ক থেকে তিন ফিট বাইরে মাটির রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় পারুলিয়া গাজী বাড়ী জামে মসজিদের সামনে পৌছালে সাতক্ষীরার দিক হতে কালিগঞ্জ উপজেলার কলিজোগা গ্ৰামের আব্দুল হাকিম (মেম্বর) এর ছেলে ফাইম বেপরোয়া ও দ্রুত গতিতে মটর সাইকেল চালানোর কারণে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জামাত আলীকে সজোরে ধাক্কা দেয়। এতে করে দিনমজুর জামাত আলীর ডান পায়ের উরু, হাঁটু, গোড়ালী, দুই হাতের কনুইয়ের নীচে ও নাক ভেঙ্গে যায় এবং কপাল ও মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তখন দ্রুত স্থানীয়রা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্খা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। অসহায় জামাত আলীর শারীরিক অবস্থার খারাপ হওয়ায় চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে জরুরী অপরেশন করার কথা বলেন। জামাত আলীর ছেলে মাছুম গাজী বলেন, আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমার পিতার অবস্থাও খুব মারাত্মক। চিকিৎসকরা বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা না করালে চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করতে হতে পারে। গত কয়েকদিনে অসহায় পিতার চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। তার পিতার উন্নত চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন যেটা তার একার পক্ষে ব্যয় করা সম্ভব নয়। পিতার চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। জামাত আলীর জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ- ০১৮২৪-৫৬৯২৬৮ অথবা- নং- ০১৭১৭-৩৩৭২৯৭।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd