1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলায় কৃষকের মুখে আউশের হাসি - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা জেলায় কৃষকের মুখে আউশের হাসি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের মাধ্যমে দেশে আউশ ধানের উৎপাদন বেড়েছে। কম খরচে এবং জলাবদ্ধ ক্ষেত থেকে ধান ওঠানোর প্রক্রিয়া সহজ হয়েছে। একইসাথে লাঘব হয়েছে কৃষকের কষ্ট। বৃহস্পতিবার এক শস্য কর্তন অনুষ্ঠানে কৃষিবিভাগ সূত্রে এসব তথ্য জানানো হয়।
কৃষিবিভাগ আরও জানায়, সরকার আউশ ধানের উৎপাদন বাড়াতে দেশের কৃষকদের ৫৭ কোটি টাকা প্রনোদনা দিয়েছে। এই যন্ত্রটি ব্যবহার করে অতি দ্রুত জলাবদ্ধ এলাকা থেকে ধান তোলা সম্ভব। এছাড়া ঘন্টায় চার বিঘা এবং বিঘাপ্রতি মাত্র দুই হাজার টাকা খরচে কৃষকরা ধান তুলতে পারবেন যা পূর্বের তুলনায় অনেক সময় ও অর্থ সাশ্রয়ী। বৃহস্পতিবার সদর উপজেলা কৃষি অফিসের আয়োজিত শস্য কর্তন অনুষ্ঠানে সদর উপজেলার বক্ষ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা মাঠে ২৫ বিঘা শস্য কর্তন করা হয়। চলতি মওসুমে এই এলাকায় ৪০০ বিঘা আউশ ধান কর্তন করা হবে।
সাতক্ষীরা খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, সরকার কৃষকদেরকে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের প্রতি মনোযোগ বাড়ানোর চেষ্টা করছে। বর্তমানে দেশে খাদ্যশস্যের যে ঘাটতি রয়েছে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের ফলে সেই ঘাটতির অনেকটাই পূরন করা সম্ভব। এছাড়া কৃষিশ্রমিকের যে সংকট রয়েছে তা এই যন্ত্রটি পূরন করে দিচ্ছে।
শস্য কর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইঞ্জিনীয়র হারুনার রশীদ, উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার সুমন কুমার সাহা স্থানীয় কৃষক রফিকুল ইসলাম, মো. সোনাই গাজীসহ প্রায় ৪০জন কৃষক উপস্তিত থাকেন ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd