1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় জলবায়ু পরিবর্তনে উন্নত চুলার প্রভাব বিষয়ে উদ্ধকরণ সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়ায় জলবায়ু পরিবর্তনে উন্নত চুলার প্রভাব বিষয়ে উদ্ধকরণ সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৩৪ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়ায় উন্নত চুলায় রান্না ও সখী হট ব্যাগ ব্যবহার বিষয়ে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪আগষ্ট) সকাল ১১টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইডকল বিশ্বব্যাংকের সহযোগিতায় ও উন্নয়ন পরিষদ (উপ) শ্রীপতিপুর, কলারোয়া ও ভূমিষ্ঠ কাটিয়া সাতক্ষীরার বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনে উন্নত চুলার প্রভাব বিষয়ে উদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের হাউস হোল্ড এনার্জি প্ল্যাটফর্ম প্রোগ্রাম ইন বাংলাদেশ ও সদস্য (যুগ্ন সচিব) স্রেডা, সালিমা জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নিবার্হী অফিসার মো: ইয়ানুর রহমান, উন্নয়ন পরিষদ (উপ) এর নির্বাহী পরিচালক মো: আ: সালাম, ইডকল এর বিভাগীয় ব্যবস্থাপক নুরুল হুদা।
এসময় বক্তারা বলেন, প্রতিদিন রান্নার কাজে পৃথিবীর প্রায় অর্ধেক জনগোষ্ঠী জ্বালানি হিসেবে কয়লা, কাঠ কৃষি অবশিষ্ট ও ঘুটে ইত্যাদির উপর নির্ভর করে থাকে। এই সমস্ত জ্বালানী পোড়ানোর ফলে ঘরের ভিতরে সৃষ্ট ধোয়া থেকে বায়ূ দূষণ হয়, যার ফলে বছরে প্রায় দুই মিলিয়ন মানুষের মৃত্যু হয়, যার মধ্যে অধিকাংশই শিশু এবং মহিলা। আমাদের তথা বাংলাদেশের প্রেক্ষাপটে মহিলারা রান্না বান্না সংক্রান্ত কাজে দিনের দুই তৃতীয়াংশ সময় ব্যয় করে থাকেন, যার ফলে বায়ূ দূষণে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে, রোগমুক্ত তথা সুস্থ প্রজন্ম গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ২০১৩ সালের মে মাসে ইডকল উন্নত চুলার উদ্বোধন করেন। বাংলাদেশে রান্না ও অনন্য কাজে প্রতিবছর ১২০ কোটি টন জ্বালানি কাঠ লাগে। এই প্রল্পের আওতায় ৩০০০ হাজার কর্মসংস্থান হয়েছে। আপনাদের অঞ্চলে এই প্রকল্পটি নতুন কাজ শুরু করেছে, ভূমিষ্ঠ এনজিও সংস্থার মাধ্যমে, ইডকল উন্নত চুলা ব্যবহার করার জন্য সকলকে আহবান করেন।
এসময় প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন, এইচ আর অফিসার উম্মে হাবিবা পারভীন, ভূমিষ্ঠনির্বাহী পরিচালক পারভীন খাতুন, প্রোগ্রাম কো-অডিনেটর তৌহিদুজ্জামান, প্রোগ্রাম সুপারভাইজার আশরাফুল ইসলাম, মনিটারিং অফিসার ফিরোজ আহমেদ, কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেনসহ অত্রপ্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কুলিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম রবি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd