1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নিজ এলাকায় মোটরসাইকেল ধাক্কায় প্রাণগেল সাবেক এমপির - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নিজ এলাকায় মোটরসাইকেল ধাক্কায় প্রাণগেল সাবেক এমপির

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ উল্যাহর প্রাণহানি হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-রায়পুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত জাতীয় পার্টি সমর্থিত সংসদ সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আক্কাস মিয়া হাওলাদারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি। নিহত স্বজনরা জানায়, বুধবার দুপুরে পৌর শহরের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে আঞ্চলিক সড়ক পারাপার হচ্ছিলেন মোহাম্মদ উল্যাহ। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। পরে দ্রুত সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনার শিকার মোহাম্মদ উল্যাহকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ দিকে এ খবর ছড়িয়ে পড়লে জাতীয় পার্টিসহ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd