1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলার শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা হলেন ডিআই-১ ইয়াছিন আলম চৌধুরী - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

জেলার শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা হলেন ডিআই-১ ইয়াছিন আলম চৌধুরী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন :

সাতক্ষীরা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন।পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা,মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা,স্বাস্থ্য সচেতনতা,ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ডেংগু সম্পর্কে সতর্ক থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার জুলাই/২০২৩ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন।সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-
জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল) হিসাবে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলায় তয় বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুলিশ সুপারের নিকট সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান। সভায় শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা(বিশেষ সম্মাননা) হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিশেষ শাখার ডিআইওয়ান মোঃইয়াছিন আলম চৌধুরী।
সভায় ট্রাফিক ম্যানেজমেন্ট রাস্তায় যানজট নিরাসন ও অবৈধ যানবাহন আটক ও রাজস্ব আদায় করে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ট্রাফিক পুলিশের টিআই(প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী।সভায় শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা(বিশেষ সম্মাননা) হিসাবে পাটকেলঘাটা থানার ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ কুমার পুলিশ সুপারের নিকট থেকে সন্মানা ক্রেস্ট গ্রহণ করেন।সভায় শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরিতে কলারোয়া থানার এসআই(নিঃ) ফরিদ আহমেদ জুয়েল, শ্রেষ্ঠ চৌকস অফিসার(ডিএসবি) শিপন রানা পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এছাড়া জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা(বিশেষ সম্মাননা) হিসাবে সাতক্ষীরা থানার এসআই তন্ময় মোহন্ত পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা (বিশেষ সম্মাননা) হিসাবে পাটকেলঘাটা থানার এসআই সোলায়মান কবির, শ্রেষ্ঠ চৌকস অফিসারঃ ক্যাটাগরি তে কলারোয়া থানার এএসআই(নিঃ) নূর মোহাম্মদ, শ্রেষ্ঠ দফাদার-আব্দুল লতিফ, দফাদারশ্রেষ্ঠ চৌকিদার-মোসলেম আলী পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। কল্যাণ সভায় জুলাই/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ,সাতক্ষীরার পক্ষ থেকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নবাগত অফিসার ইনচার্জ,আশাশুনি ও সদ্য যোগদানকৃত আরআই,পুলিশ লাইন্স,সাতক্ষীরাকে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান।


উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন,সহকারী পুলিশ সুপার, (তালা সার্কেল),বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান,ট্রাফিক বিভাগের টিআই(প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, সদর থানার ওসি মহিদুল ইসলাম,দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, তালা থানার ওসি মোমিনুল ইসলাম,আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd