1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করলেন এমপি বাবু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করলেন এমপি বাবু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ পাইকগাছা: পাইকগাছা উপজেলায় যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে আরো দুটি সেতু। বাস্তবায়িত হতে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার লতা ইউনিয়নে গুনাখালী ও নড়া নদীর উপর দুটি সেতু।
প্রস্তাবিত এ দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হলে নির্বাচনী এলাকা পাইকগাছার দুর্গম জনপদ খ্যাত দ্বীপবেষ্টিত লতা ইউনিয়ন যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে আসবে বলে জানিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় লতার গুনাখালি ও নড়া নদীর উপর সেতু বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষে প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেছেন এলজিইডি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর এদিন দুপুরে কর্মকর্তারা উপজেলার কপিলমুনির কপোতাক্ষ নদীতে দীর্ঘ ২০বছর পূর্বে শুরু হয়ে বন্ধ হওয়া কপিলমুনি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ডিজাইন) প্রভাস চন্দ্র বিশ্বাস, এলজিইডি’র প্রকল্প পরিচালক শেখ মোঃ আবু জাকির সেকেন্দার, এলজিইডি’র নির্বাহী (সেতু ডিজাইন) প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী, এলজিইডি’র সেতু ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী তাপস চৌধুরী, এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, সহকারী প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, পুলকেশ মন্ডল (ভারপ্রাপ্ত), উপজেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, গৌতম রায় প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd