1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় নবাগত ইউএনও মুহাম্মদ আল আমিন এর যোগদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় নবাগত ইউএনও মুহাম্মদ আল আমিন এর যোগদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আল আমিন। তিনি সোমবার সকালে বিদায়ী ইউএনও মমতাজ বেগম এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, বিদায়ী ইউএনও মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে নবাগত ইউএনও বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, সাধারণ মানুষ যাতে কাঙ্খিত সেবা পায় এ লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও সে লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেন।
উল্লেখ্য, মুহাম্মদ আল আমিন ২০১৭ সালে বিসিএস ৩৫ তম ব্যাচের প্রশাসনের সরকারি কর্মকর্তা হিসেবে প্রথমে সহকারী কমিশনার ভূমি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।এরপর তিনি ফরিদপুর ডিসি অফিস। ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর সদর, টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর সর্বশেষ খুলনা ডিসি অফিসের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ আগস্ট তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।ইউএনও মোহাম্মদ আল আমিন শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ – সখিপুর থানার মাধুরীসরকার কান্দি গ্রামের কৃতি সন্তান।
ব্যক্তিগত জীবনে নবাগত ইউএনও’র পিতা অবঃপাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা ছিলেন এবং মা গৃহিণী। উল্লেখ্য, বিদায়ী ইউএনও মমতাজ বেগম কে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd