1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় অল্প সময়ের ব্যবধানে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

সাতক্ষীরায় অল্প সময়ের ব্যবধানে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এনিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেলেন ৩ নারী। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২৫০ জনে। ভোররাতে মারা যাওয়া নারীর নাম সোনিয়া খাতুন। তিনি কলারোয়া পৌরসভার নাদোখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী। অপরদিকে সকালে মারা গেছেন সাতক্ষীরা সদরের বল্লী গ্রামের সতিশ শর্মার ছেলে অমলেন্দু শর্মা।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার জানান, সোনিয়া খাতুন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ৫দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান। অপরদিকে অমলেন্দু শর্মা ভর্তি হন গত ১২ আগষ্ট রাতে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ইতোমধ্যে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন ২শ’ ৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা সুস্থ্য হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd