1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আগামী তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আগামী তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: আগামী তিন দিন ভারী বর্ষণ না হলেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ও এক কর্মকর্তা বাসস’কে জানান, আগামী তিনদিন বা ৭২ ঘন্টা পর বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে হালকা বৃষ্টি হচ্ছে, তবে ভারী বর্ষণ হবে না। বিশেষ করে রংপুর, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে বলে তিনি জানান।
এদিকে আজ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডিমলায় সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, তেঁতুলিয়া, মাইজদীকোর্ট, খেপুপাড়া, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে অল্প বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবার বান্দরবানে সর্বনিম্ন ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় গতকাল সর্বোচ্চ ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন ২৫ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd