1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় নিখোঁজের ৩দিন পর চিংড়ি ঘের যুবকের লাশ উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় নিখোঁজের ৩দিন পর চিংড়ি ঘের যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার পাইকগাছা: খুলনার পাইকগাছায় নিখোঁজের তিন দিন পর চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় বিশ্বজিৎ সানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৯ আগস্ট) সকাল ৭ টার দিকে স্থানীয়রা সোলাদানা আমুরকাটা দীঘা সীমাণায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।বিশ্বজিৎ সানা সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার ছেলে। পারিবারিক সূত্রের উদ্বৃতি দিয়ে থানা পুলিশ জানায়, গত রবিবার রাতে সে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। তবে পরের দিন সকালে তাকে আর ঘরে দেখা যায়নি। সেই থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার পর থেকে সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার কোন সন্ধান পায়নি।
সর্বশেষ বুধবার সকালে স্থানীয় সুশান্ত নামে পার্শ্ববর্তী জনৈক পঙ্কজ সরদারের চিংড়ি ঘেরে তার লাশ ভাসতে দেখে প্রথমে তার পরিবারকে জানায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে বিশ্বজিতের বলে শনাক্ত করলে থানা পুলিশে খবর দেওয়া হয়।ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করে সেখানে ফেলে দেওয়া হতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, বিশ্বজিৎ সানা গত রবিবার থেকে নিখোঁজ ছিল।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহত বিশ্বজিতের হত্যার মোটিভ উদঘাটনে চুরি ও পরকীয়ার সূত্র ধরে তদন্তকাজ এগিয়ে নিচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd