1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: অসংক্রামক ব্যাধি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে সাতক্ষীরার দেবহাটায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের প্রত্যন্ত জনপদ আষ্কারপুর কমিউনিটি ক্লিনিকে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় ক্যাম্প আয়োজন ও রেফারেল’র মাধ্যমে বিনামুল্যে এলাকার কয়েক’শ নারী ও পুরুষের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নির্ণয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হয়।
প্রকল্পের প্রাথমিক পর্যায়ে উপজেলার দু’টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলো সমৃদ্ধকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষকে কমিউনিটি ক্লিনিকমুখী করতে কাজ করছে সংস্থাটি। ফ্রি মেডিকেল ক্যাম্পে আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এবিএম কামরুল আহসান, আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রকল্প সমন্বয়কারি ডা. জি এম ইমতিয়াজ আহমেদ, নলতা হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট আব্দুস সবুর, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি দিপক ঘোষ, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ দাতা ও বাস্তবায়কারি সংস্থার বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd