1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: কুমিল্লায় মুরাদনগর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এএসআই সাজ্জাদুল মান্নান নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বি-চাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত এএসআই সাজ্জাদুল লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী। তিনি সমকালকে জানান, বুধবার বিকেলে একটি মামলায় আসামি ধরতে রামচন্দ্রপুর এলাকায় যান মান্নান।  এসময় বি-চাপিতলা-বিষ্ণুপুর সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুলিশ কর্মকর্তা সাজ্জাদুল মান্নানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মান্নান মারা যান। অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান বাঙ্গরা বাজার থানার ওসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd