1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার হাদীপুরে মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সার্বিক ব্যাবস্থাপনায় নওয়াপাড়া ইউনিয়নের আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে একটি র‌্যালী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের হাদিপুর এলাকার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। বিশেষ অতিথি ছিলেন সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান। হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দীন আল আজাদের পরিচালনায় বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আসমোতুল্লাহ গাজী আসমান, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা রাম সুন্দর ঘোষ প্রমুখ। এসময় বক্তরা নির্দিষ্ট বয়স হওয়ার পূর্বে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে ক্ষতির মুখে ঠেলে না দেওয়ার অনুরোধ জানান। একই সাথে দেবহাটা উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক পরিস্থিতি একটু বেশি। মাদক নির্মূলে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। তাছাড়া পরিবারের কোন সদস্য যাতে মাদক ব্যবসা বা সেবনে জড়িয়ে না পড়ে সেজন্য পারস্পরিক সম্পর্কের উন্নতি করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd