1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা দিয়ে শুরু হলো ‘নোনা পানি’ চলচ্চিত্রের প্রদর্শনী - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা দিয়ে শুরু হলো ‘নোনা পানি’ চলচ্চিত্রের প্রদর্শনী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

খুলনার প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েসন্ লি: প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটি সমগ্র বাংলাদেশে বিকল্প প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে প্রথম প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরায়। জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরার আয়োজনে আগামি ৫ আগস্ট ২০২৩, শনিবার, বিকাল ৪টায় একাডেমির মিলনায়তনে সিনেমাটি দেখানো হবে। ‘নোনা পানি’ চলচ্চিত্রের পরিচালক বলেন- ‘নোনা পানি’ টিমের জন্য এটা খুবই আনন্দের যে, সাতক্ষীরায় সিনেমাটি দেখানো হচ্ছে। সাধারণ মানুষ সিনেমাটি দেখে গল্পের সাথে নিজেদের যুক্ত করতে পারবেন কারণ ‘নোনা পানি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এই অঞ্চলের মানুষের জীবনকে কেন্দ্র করে। এছাড়া সিনেমাটির বেশ কিছু অংশ নকিপুর জমিদার বাড়ি, শ্যামনগর যশোরেশ^রী মন্দিরে শুট করা হয়েছিল।’ ‘নোনা পানি’ সিনেমাটি রোম্বা, দশপাই, কৃষ্ণা নামে তিনজন প্রান্তিক মানুষের গল্প নিয়ে গড়ে উঠেছে। রোম্বা, স্বামী পরিত্যক্ত মা, যার পেশা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করা। দশপাই, সে নারী না পুরুষ তাই নিয়ে ধন্ধ কাটে না গ্রামের মানুষের। গ্রামের মেয়েদের নাক কান ফুটিয়ে জীবন নির্বাহ করা দশপাইয়ের মুক্ত পৃথিবী হলো একটি রেডিও। অন্য দিকে যাত্রাদলের কৃষ্ণা টিঁকে থাকার লড়াইয়ে জয় পরাজয়ের মুখোমুখি। এই তিনটি চরিত্র ছাড়াও এদের চারপাশে আরো বহু চরিত্র রয়েছে, সিনেমাটিতে উঠে এসে তাদের কথা। সব চরিত্রই চায় গ্রামে থিতু হতে, চায় আত্মপরিচয়। এই আকাঙ্খাকে মর্যাদা দিতে গিয়ে তারা কখনো কখনো নিজ নিজ জায়গা থেকে ঘুরে দাঁড়াতে চায়। ছুঁড়ে ফেলতে চায় অসহায়ত্বের ঘেরাটোপ। এসব চরিত্র নিয়েই গড়ে উঠেছে চলচ্চিত্র ‘নোনা পানি’। এই সিনেমা’র সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিনেমাটিতে এ অঞ্চলের আঞ্চলিক ভাষা ও লোক গান ব্যবহার করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরার আয়োজনে ‘নোনা পানি’ সিনেমাটির প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। আগে আসলে আগে সীট বরাদ্দ ভিত্তিতে প্রদর্শনীটি ব্যবস্থা করা হয়েছে। সকলের উপস্থিতি কামনা করছি। প্রেসবিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd