1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় নারী সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় নারী সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১ বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ২৬ জুলাই বুধবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলার হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ হলরুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার, মোঃ ইয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সহকারী অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিত করণ, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্য বিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বক্তারা বক্তব্য প্রদান করেন। এ সময় আরো বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা তাবাসসুম অন্তরা। দুইশতাধিক নারী শিক্ষার্থী এ সমাবেশে অংশ গ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd