1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা পরিষদে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা পরিষদে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘সবুজে সাজাই বাংলাদেশ’  স্লোগানে সাতক্ষীরা জেলা পরিষদে বৃক্ষ রোপন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব’ সাতক্ষীরা সদস্যরা। বুধবার (২৬ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে অর্ধশত আম, কাঠাল, বকুল, কৃষ্ণচুড়া, কামরাঙ্গা, আমলকী ও তেঁতুল গাছের চারা রোপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।
প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি এড. মুনির উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উপদেষ্ঠা সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, ডা. সুশান্ত ঘোষ, মাধব চন্দ্র দত্ত, শেখ সিদ্দিকুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা পরিদের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস,এম খলিলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী মাসুদ, সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক শরিফ আজমীর হুসাইন রোকন, ল’স্টুডেন্টস ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, সাবেক সভাপতি এস এম বিপ্লব হুসাইন, ফারজানা রুবি মুক্তি, জাহাঙ্গীর কবির, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সদস্য মোস্তাফিজুর, রায়হান, মুনমুন, প্রিয়াংকা, মেহেদি হাসান ও জহুরুল কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।
উল্লেখ্য, ‘সবুজে সাজাই বাংলাদেশ’  স্লোগানে সারাদেশের মত সাতক্ষীরায় গত ২৭ জুন থেকে মাসাধিকালব্যাপি শুরু হয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি। সাতক্ষীরায় ইতোপূর্বে পাঁচ দফাসহ মোট ছয়দফায় প্রায় ৪৫০টি বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয় এবং শহরের প্রাণ সায়র খালের দু’পাড়ের প্রায় চার কিলোমিটারব্যাপি এলাকায় বৃক্ষের বীজ বপন কর্মসূচি অব্যাহত রেখেছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd