1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সনদপত্র, নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১টায় ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সেইপ প্রকল্পের আওতায় উপজেলার হাদিপুরস্থ ডিআরআরএ’র আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ডিআরআরএ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থনীতিবিদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দীন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন (ডিআরআরএ) এর উপদেষ্টা সপ্না রেজা।
এসময় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)’ প্রকল্পের আওতায় মোবাইল ফোন সার্ভিসিংও ফ্যাশন গার্মেন্টস- এই দুই ট্রেডের আওতায় ইতিমধ্যে ৪০ জন যুবনারী প্রতিবন্ধী ব্যক্তি ও ৪০ জন যুব পুরুষ প্রতিবন্ধী ব্যক্তি সনদপত্র ও নগদ অর্থের চেক প্রদান করা হয়।
বক্তারা বলেন, সুযোগ ও সহায়তা পেলে সক্ষমতা ও দক্ষতার পরিচয় মেলে। সৃষ্টি হয় কর্মসংস্থানের মধ্য দিয়ে ব্যক্তির মানব মর্যাদা। পিছিয়ে পড়া, পিছিয়ে থাকা ও পিছিয়ে রাখা প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা, আত্মনির্ভরশীলতা এবং সর্বোপরি মানব মর্যাদা সৃষ্টির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা ও পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় ডিআরআরএ এই কাজটি বাস্তবায়ন করছে। প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের সনদ প্রদান ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরাআরএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবক, চাকুরিদাতা, উদ্যোক্তা এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd